শিরোনাম

মিরপুরের মোল্লা মার্কেটে আগুন

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর-১২ নম্বরে মোল্লা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে ওই মার্কেটে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
এ ব্যাপারে মিরপুর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আবদুল কাদের বলেন, ‘বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ও কুর্মিটোলার দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ’

এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান আবদুল কাদের।

তবে কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বা এর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।

basic-bank

Be the first to comment on "মিরপুরের মোল্লা মার্কেটে আগুন"

Leave a comment

Your email address will not be published.


*