শিরোনাম

মিশরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৫ কোটি পাউন্ড সহায়তার ঘোষণা

নিউজ ডেস্ক : মিশরে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫ কোটি পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় দেশটির অন্তত ২২ জনের মৃত্যু ও ৭২ জন আহত হয়েছে।
রোববার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেগাহেদ বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। কারণে বৃহস্পতিবার বন্যা শুরু হওয়ার পর থেকে মৃতদের অনেককে তাদের পরিবারের সদস্যরা সমাহিত করেছেন। তারা কর্তৃপক্ষকে এই মৃত্যুর ব্যাপারে এখনো কিছু না জানিয়েও থাকতে পারেন।
শনিবার সরকার দক্ষিণাঞ্চলীয় সোহাগ প্রদেশ, সাউথ সিনাই ও লোহিত সাগর উপকূলসহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ৫ কোটি পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছে।
আল-মাসরি আল ইয়োউম ও আল-ওয়াতান পত্রিকাগুলো জানিয়েছে, রাস গারিব এলাকার বাসিন্দারা সরকারের বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা কার্যক্রমের মন্থর গতির জন্য ক্ষোভ প্রকাশ করেছে।
শনিবার তারা প্রধানমন্ত্রী শরিফ ইসমাইলের গাড়িবহর অবরোধ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।
সুয়েজ উপসাগরের তীরে অবস্থিত রাস গারিব চলমান এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল। এখানে বন্যায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তবে রেড সি প্রদেশের একজন স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে এবং ৩২ জন আহত হয়েছে। এই প্রদেশেই রাস গারিব অবস্থিত।

basic-bank

Be the first to comment on "মিশরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৫ কোটি পাউন্ড সহায়তার ঘোষণা"

Leave a comment

Your email address will not be published.


*