নিউজ ডেস্ক: রাজকাহিনির টলিউডি ছবিতে এখন পরিচিত মুখ বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। আর এই টলিউডেই মু্ক্তি পেতে চলেছে জয়ার প্রথম স্বল্পদৈর্ঘের ছবি ‘ভালোবাসার শহর: দ্য সিটি অব লাভ’। মাত্র ২০ মিনিটের এই ছবিতেই নাকি তিনি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন। জয়া জানালেন, ‘কিছু কাজ থাকে, যেটা আসলে সৃষ্টিশীল, বাণিজ্য কিংবা শিল্পমানকেও ছাপিয়ে যায়। যাকে আমি বলি, জীবনের জন্য শিল্প। কিছু থাকে আবার শিল্পের জন্য শিল্প। যা সচরাচরই করছি। হচ্ছেও চারপাশে। এবারের কাজটা তেমন কিছু নয়। এটি করেছি সব কিছুর ঊর্ধ্বে উঠে একজন মানুষ হিসেবে, মানবিক দায়বদ্ধতা থেকে। সোজা ভাষায় কাজটি আমার জীবনের জন্য করা।’
ইদেই ইউটিউবে মুক্তি পাচ্ছে এই ছবি। তার আগে বৃহস্পতিবার মুক্তি পেল ছবির ডিজিটাল পোস্টার। কী নিয়ে এগিয়েছে ছবির গল্প? জয়া জানালেন, ‘গল্পটা এখনই বলতে পারলে হালকা লাগতো আমার। কিন্তু বলে মজাটা নষ্ট করতে চাই না।’
ফড়িং-এর সাফল্যের পর এই স্বল্পদৈর্ঘের ছবি বানালেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। জয়ার সঙ্গে ছবিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনি সরকার, অরুণ মুখোপাধ্যায়।
মু্ক্তি পেল জয়া, ঋত্বিকের ‘ভালবাসার শহর’-এর মোশন পোস্টার

Be the first to comment on "মু্ক্তি পেল জয়া, ঋত্বিকের ‘ভালবাসার শহর’-এর মোশন পোস্টার"