শিরোনাম

মেক্সিকোয় প্রসিকিউটর কার্যালয়ে গুলি, নিহত ৩

নিউজ ডেস্ক : মেক্সিকোর উপকূলবর্তী ক্যানকান নগরীতে মঙ্গলবার কুইনটানা রো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়ে গুলিবর্ষণ করেছে বন্দুকধারীরা। এতে তিনজন নিহত হয়েছে। একটি নৈশক্লাবে গুলিতে পাঁচজন নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটে।

রাজ্যের জননিরাপত্তা প্রধান রোডোলফো দেল অ্যাঞ্জেল বলেন, মঙ্গলবার দিনে দুপুরে প্রসিকিউটর কার্যালয়ে গুলিবর্ষণ করা হয়। এরপর পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় এক বন্দুকধারী ও প্রসিকিউটর কার্যালয়ের দুই স্টাফ নিহত হয়।

বন্দুকযুদ্ধের ঘটনায় নগরীতে আতংক ছড়িয়ে পড়ে। এর একদিন আগে পার্শ্ববর্তী প্লায়া দেল কারমান অবকাশ কেন্দ্রে একটি সঙ্গীত উৎসবে গুলিবর্ষণে তিন বিদেশী ও মেক্সিকোর দুই নাগরিক নিহত হয়।

গুলিবর্ষণের দুটি ঘটনার সঙ্গে কোন যুগসূত্র আছে কিনা তা জানা যায়নি। পরপর দুটি ঘটনায় এ অঞ্চলে আতংক তৈরি হয়েছে। এলাকাটি আমেরিকা, কানাডা ও ইউরোপের পর্যটকদের কাছে জনপ্রিয়।

অ্যাঞ্জেল বলেন, গুলিবর্ষণের পর কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এলাকার যেসব স্থানে হোটেলগুলো রয়েছে তার থেকে সাত কি.মি. দূরে এ সংঘর্ষ হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ পর্যটন এলাকার কাছে তিনটি নিরাপত্তা চৌকি স্থাপন করেছে।

basic-bank

Be the first to comment on "মেক্সিকোয় প্রসিকিউটর কার্যালয়ে গুলি, নিহত ৩"

Leave a comment

Your email address will not be published.


*