নিউজ ডেস্ক : অস্ত্রোপচারের পর থেকেই ঠিক মতো হাঁটা চলা করতে পারছেন পেলে । জানা যায়, এই ফুটবল সম্রাট পেলে এখন বিশেষ ধরনের জুতো পরে মেটাল ওয়াকার নিয়ে হাঁটাচলা করছেন। এভাবেই হাঁটাচলায় জড়তা কাটাচ্ছেন ফুটবল সম্রাট পেলে।
পেলে আমাদের বিশেষ ধরনের ওয়াকার নিয়ে হাঁটাচলার ব্যবস্থা করতে বলেছিলেন। অস্ত্রোপচারের পর থেকেই তাঁর হাঁটাচলায় জড়তা এসে যায়। এখনো পেলের বাঁ-হাঁটুর সমস্যা রয়ে গেছে। সেই সঙ্গে ডান হাঁটুতেও মাঝে মধ্যে যন্ত্রণা হয় পেলের। তবে ওয়াকার নিয়ে এখন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে পারছেন তিনি বলে জানিয়েছে পেলের এজেন্ট।
সব কিছুর পর আশার কথা হলো, ফুটবল সম্রাট পেলে এখনো বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে থাকেন। দেশ-বিদেশের অনুষ্ঠানে পেলে তাঁর মহামূল্য বক্তব্য পেশ করেছেন। বিশ্ববাসীকে স্বপ্নের কথা শুনাচ্ছেন।

Be the first to comment on "মেটাল ওয়াকার নিয়ে হাঁটছেন পেলে"