শিরোনাম

মেয়ের পক্ষে সাফাইয়ে সমালোচনার মুখে ট্রাম্প

নিউজ ডেস্ক : নিজের মেয়ের ব্যবসার পক্ষে সরকারি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন চেইন শপ প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের পোশাকসহ পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দেয় মার্কিন চেইন শপ নর্ডস্ট্রম কর্তৃপক্ষ।

এ সিদ্ধান্তের সমালোচনায় প্রেসিডেন্ট প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করেন। পরে মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করেন তিনি। টুইট বার্তায় নর্ডস্ট্রমকে দোষারোপ করে তিনি বলেন, ইভাঙ্কার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। হোয়াইট হাউজের টুইটার অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ব্যবসাসংক্রান্ত বিষয়ে মন্তব্য করার বিষয়টির তীব্র সমালোচনা করছেন অনেকে।

একজন ডেমোক্র্যাট সিনেটর এমন কাজকে খুবই ‘অনুপযুক্ত’ বলে অভিহিত করেন। আর আগে হোয়াইট হাউজের নীতিসংক্রান্ত বিষয় দেখতেন এমন একজন ব্যক্তি এটিকে বলেছেন, ‘ভয়াবহ’। নর্ডস্ট্রমকে ট্রাম্পের এমন কাজের বিরুদ্ধে স্থানীয় আদালতের শরণাপন্ন হওয়ারও পরামর্শ দেন নর্ম এইজেন নামের ওই ব্যক্তি।

basic-bank

Be the first to comment on "মেয়ের পক্ষে সাফাইয়ে সমালোচনার মুখে ট্রাম্প"

Leave a comment

Your email address will not be published.


*