নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক ব্যস্ত সড়কে পথচারীদের মধ্যে গাড়ি তুলে হামলার ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় মেলবোর্নের বুর্কি স্ট্রিট ও কুইন স্ট্রিটের সংযোগস্থলে এ হামলা চালানো হয়। জরুরি সেবা বিভাগ এ হামলার খবর নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলাচল করতে বলা হয়েছে।
পুলিশ হামলার বিষয়ে এর বেশী বিস্তারিত এখনো কিছু জানাতে পারেনি।
ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের খেলা হচ্ছে। তবে সেখানে হামলার কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে পুলিশ।
মেলবোর্নে পথচারীদের ওপর গাড়ি হামলা, নিহত তিন

Be the first to comment on "মেলবোর্নে পথচারীদের ওপর গাড়ি হামলা, নিহত তিন"