শিরোনাম

মেসির প্রশংসায় পঞ্চমুখ নেইমার

নিউজ ডেস্ক : এবার লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের প্রশংসায় পঞ্চমুখ হলেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। কয়েকদিন আগেই এই দুই বন্ধুর সঙ্গে তার সম্পর্কটা কেমন তা নিয়ে কথা বলেছিলেন নেইমার। আর এবার দুই বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।

সম্প্রতি মেসি সম্পর্কে নেইমার জানালেন, ‘বার্সেলোনায় এই চার বছরে মেসি‌‌‌র সাহায্য পেয়েছি। বিশেষ করে একেবারে শুরুতে যখন পরিস্থিতি সুখকর ছিল না, চ্যালেঞ্জটা ছিল খুব কঠিন, সেই সময় ও আমাকে আগলে রেখেছিল’।

এতো গেল মেসির কথা। সুয়ারেজ সম্পর্কে নেইমার ‌বলেন, ‘‌সুয়ারেজও বিশ্বের সেরা প্লেয়ারদের একজন। ওরও কোনও তুলনা হয় না। আমি এই মুহূর্তে ভাল ছন্দে আছি। চাই এভাবেই এগোতে। আমার সতীর্থদের সাহায্য করতে। ’‌

মেসি, রোনালদোর সঙ্গে অনেকেই তার তুলনা টানেন। এই প্রসঙ্গে নেইমার জানান, ‘‌আমি এই তুলনা পছন্দ করি না। ওরা দু’’জনেই দুর্ধর্ষ। আমি ওদের শ্রদ্ধা করি। মেসিকে তো রোজ কাছ থেকে দেখি। হ্যাঁ, আমিও চাই প্রতিনিয়ত উন্নতি করতে। তার মানে এই নয়, ওদের দু’‌জনকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছি’।

basic-bank

Be the first to comment on "মেসির প্রশংসায় পঞ্চমুখ নেইমার"

Leave a comment

Your email address will not be published.


*