নিউজ ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জের এক পুরোহিতকে মোবাইল ফোনে আইএস পরিচয়ে হত্যার হুমকী দেওয়া হয়েছে। শনিবার এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন সেরেস্তাদারবাড়ি শ্রী গুরু আশ্রমের পুরোহিত শ্রীবাস চক্রবর্তী(৪৫)। সাধারণ ডায়েরীতে শ্রীবাস চক্রবর্তী উল্লেখ করেন, ‘বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে একটি গ্রামিন মোবাইল নাম্বারের থেকে পুরোহিতের মোবাইল নাম্বারে ফোন দিয়ে আইএস পরিচয় দিয়ে প্রথমে জানতে চাওয়া হয় সে পুরোহিত কিনা। পরিচয় দেওয়ার পরে তাকে সাবধান থাকতে বলা হয়েছে’। শ্রীবাস চক্রবর্তী বরিশালের মুলাদী উপজেলার মুলাদী গ্রামের শুনিল কুমার চক্রবর্তীর ছেলে। তিনি দীর্ঘ ৬বছর ধরে ৬হাজার টাকা বেতনে মোরেলগঞ্জে শ্রী গুরু আশ্রমে পুরোহীতের দায়িত্ব পালন করছেন। পুরোহীতকে আইএস পরিচয়ে হুমকীর ঘটনায় উপজেলা সদরের ৬টি মন্দিরের পুরোহিতদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ সম্পর্কে থানার ওসি মো. রাশেদুল আলম শনিবার বিকেলে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জিডির পরে ওই পুরোহিতের নিরাপত্তার জন্য পুলিশী টহল ও বিশেষ নজরদারী রাখা হয়েছে বলেও ওসি জানান।
মোরেলগঞ্জে ‘আইএস’ পরিচয়ে পুরোহিতকে হুমকী

Be the first to comment on "মোরেলগঞ্জে ‘আইএস’ পরিচয়ে পুরোহিতকে হুমকী"