শিরোনাম

ম্যানচেস্টার ইউনাইটেডর টানা চতুর্থ জয়

নিউজ ডেস্ক : সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জোসে মরিনিয়োর শিষ্যরা ৩-১ ব্যবধানে হারিয়েছে সান্ডারল্যান্ডকে।

ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিকদের জয়ে অন্য দুটি গোল হেনরিখ মাখিতারিয়ান ও ডালে ব্লিন্ডের।

সোমবার নিজেদের মাঠে ৩৯তম মিনিটে ইব্রাহিমোভিচের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে ইউনাইটেডকে এগিয়ে নেন ব্লিন্ড। ৮২তম মিনিটে ব্যবধান বাড়ান ইব্রাহিমোভিচ। পল পগবার কাছ থেকে বল পেয়ে সময় নিয়ে জাল খুঁজে নেন ছন্দে থাকা এই স্ট্রাইকার। চার মিনিট পর পর অসাধারণ এক গোলে ব্যবধান ৩-০ করেন মাখিতারিয়ান। ইব্রাহিমোভিচের ক্রস তার পেছন দিয়ে বের হয়ে যাচ্ছিল। কিন্তু দারুণ দক্ষতায় ফ্লিক করে বল জালে পাঠান আর্মেনিয়ার এই মিডফিল্ডার। ৯০তম মিনিটে ফাবিও বোরিনির গোলে ব্যবধন কমায় সান্ডারল্যান্ড।

 

basic-bank

Be the first to comment on "ম্যানচেস্টার ইউনাইটেডর টানা চতুর্থ জয়"

Leave a comment

Your email address will not be published.


*