নিউজ ডেস্ক : কক্সবাজার সদরে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। শনিবার রাতে কক্সবাজার সদর পিএমখালী মোহেছনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হচ্ছে, পিএমখালীর আরিফ উল্লাহ, নবী উল্লাহ, মেহের আলী, আব্দুর রহিম, মোহাম্মদ মমতাজ, রামুর চাকমারকূল এলাকার মোহাম্মদ তুষার, মোহাম্মদ মার্শাল ও রেজাউল করিম।
পুলিশ সূত্রে জানা যায়, পিএমখালী মোহেছনিয়া পাড়ায় একটি মৎস্য ঘের নিয়ে মমতাজের সঙ্গে পাশ্ববর্তী রামুর চাকমারকূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের পুত্র মার্শালের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শনিবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Be the first to comment on "মৎস্য ঘের দখল নিয়ে সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ"