নিউজ ডেস্ক : বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী অলক শর্মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন আজ শনিবার। বিকাল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা হয়েছে।
গত কয়েক দিনে বেশ কিছু কূটনীতিক খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। কিছু দিন আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন মার্শা ব্লুম বার্নিকাট খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। তিন দিনের সফরে গত বৃহস্পতিবার বাংলাদেশে আসেন অলক শর্মা। আজ সকালে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

Be the first to comment on "যুক্তরাজ্যের মন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠক বিকালে"