শিরোনাম

যুক্তরাষ্ট্রের অভিবাসীরা কানাডা ও নিউজিল্যান্ডে যাওয়ার কথা ভাবছেন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক অভিবাসী কানাডা ও নিউজিল্যান্ডে চলে যাওয়ার কথা ভাবছেন। দেশ দুটিতে তারা স্থায়ী বসবাসের ভিসাও খুঁজছেন।

স্থানীয় সময় বুধবার সকালে যখন ট্রাম্পের বিজয় নিশ্চিত হয়; তার পরপরই হাজার হাজার মার্কিনি কানাডা সরকারের অভিবাসন বিষয়ক ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেন। একইসঙ্গে অনেক মানুষ এ চেষ্টায় সাইটটি বন্ধ হয়ে যায়। একইভাবে নিউজিল্যান্ড সরকারের অভিবাসন বিষয়ক ওয়েবসাইটেও যুক্তরাষ্ট্র থেকে ভিজিট উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

নিউজিল্যান্ড সরকারের অভিবাসন বিষয়ক কর্মকর্তারা বলছেন, তারা ওয়েবসাইটের মাধ্যমে স্থায়ী বসবাস ও শিক্ষা সংক্রান্ত ভিসা প্রদান কার্যক্রম পরিচালনা করেন। গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে দুই ক্যাটাগরির ভিসা আবেদন ব্যাপক হারে বেড়েছে। তারা বলছেন, ১ থেকে ৯ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এক হাজার ৫৯৩ জন নিউজিল্যান্ডে স্থায়ী বসবাস ও শিক্ষা ভিসার আবেদন করেছেন। অন্য সময় এক মাসে যে সংখ্যক আবেদন পড়ে, গত সাত দিনে তার চেয়ে ৫০ শতাংশ আবেদন বেশি পড়েছে।

অন্যদিকে, কানাডার অভিবাসন কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার রাতে ভোটের ফলে যখন ট্রাম্প এগিয়ে যান মূলতঃ তখন থেকে তাদের অভিবাসন বিষয় সাইটে যুক্তরাষ্ট্র থেকে সার্চ বেড়ে যায়। এরপর যখন ট্রাম্পকে জয়ী ঘোষণা করা হয়, তখন বহু মার্কিনি একসঙ্গে এই সাইটে ঢোকার চেষ্টা করেন। অনেকে সেখানে স্থায়ী বসবাসের বিষয়ে প্রশ্ন করতে থাকেন। তবে তারা এই মুহূর্তে অভিবাসন বিষয়ে কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না।

কানাডার অভিবাস কর্মকর্তারা জানান, ভোটের আগে যুক্তরাষ্ট্র থেকে অনেকেই মজা করে বলছিলেন, ট্রাম্প জয়ী হলে কানাডা চলে আসবেন। এখন সত্যি সত্যি তারা কানাডায় বসবাসের আবেদন করতে চাইছেন।

 

basic-bank

Be the first to comment on "যুক্তরাষ্ট্রের অভিবাসীরা কানাডা ও নিউজিল্যান্ডে যাওয়ার কথা ভাবছেন"

Leave a comment

Your email address will not be published.


*