শিরোনাম

যুক্তরাষ্ট্রে ফের বিদ্বেষের শিকার ভারতীয়

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে আবার বিদ্বেষের শিকার হলেন ভারতীয় বংশোদ্ভুত এক ব্যক্তি। জাতি–ধর্ম বিদ্বেষের জন্যই অংকুর মেহতা নামে ওই ব্যক্তিকে হেনস্থা করা হয়েছে। তিনি ইতোমধ্যেই এই ঘটনার জেরে মার্কিন নাগরিক জেফারি অ্যালেন বার্গেসের নামে অভিযোগ দায়ের করেছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ হিলসে রেড রবিন রেস্তোঁরায় এই ঘটনাটি ঘটেছেখবর আজকালের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বার্গেস রেস্তোঁরায় মেহতার ঠিক পাশেই বসেছিলেন। ওই সময় মেহতা নিজের ট্যাবে ইয়ার ফোন লাগিয়ে কিছু শুনছিলেন। সেই সময় বার্গেস সমানে মেহতাকে নানা কটু কথা বলে অপমান করেন এবং বারবার তাকে মুসলিম বলে সম্বোধন করতে থাকেন। মেহতার কানে ইয়ারফোন থাকায় তিনি বার্গেসের কথাগুলি শুনতে পাননি। এরপরেই বার্গাস কনুই দিয়ে মেহতাকে আঘাত করেন। মেহতাকে উদ্দেশ্য করে বার্গেস বলেন, ‘তোমাদের মতো মানুষের পাশে বসতে চাই না। ’

বেথেল পার্ক পুলিসের কাছে অংকুর মেহতা অভিযোগ জানিয়েছেন। পুলিস এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনা সত্য হলে অভিযুক্তের ১০ বছরের জেল ও ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা হবে বলে পুলিস সূত্রে জানা গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্তরে নিন্দার ঝড় উঠেছে।
উল্লেখ্য কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে বিদ্বেষের শিকার হন শিখ ধর্মাবলম্বী এক যুবক। তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনার আগে দক্ষিণ ক্যারেলিনায় বাড়ির সামনে খুন করা হয় হারনিস প্যাটেল নামে এক ভারতীয় ব্যবসায়ীকে। এর আগে শ্রীনিবাস নামে এক প্রবাসী ভারতীয় ইঞ্জিনিয়ারকে খুন করা হয়।

basic-bank

Be the first to comment on "যুক্তরাষ্ট্রে ফের বিদ্বেষের শিকার ভারতীয়"

Leave a comment

Your email address will not be published.


*