শিরোনাম

রাঙ্গামাটিতে  ভবন ধস ॥ ৫ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : রাঙ্গামাটি শহরে কাপ্তাই হ্রদে  ধসে পড়া ভবন থেকে আজ বুধবার  সকাল  পর্যন্ত ৩ শিশু সহ ৫ জনের লাশ কাপ্তাই নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের  ডুবুরি দল  উদ্ধার করেছে  । উদ্ধাকৃতরা হলো  জাহেদ ড্রাইবার  (৪০) তার ছোট মেয়ে পিংকি, (১১)  ব্যবসায়ী রফিকের গৃহ শিক্ষিকা উম্মে হাবিবা (১৮) ও তার ২সন্তান সামাদুল (৬) ও সাজেদুল (৮) ।  ওই ভবন থেকে উদ্ধার হওয়া জাহাঙ্গীর সহ এলাকাবাসীরা ভবনে আর কোন লোক নেই বলে জানান ।ভবনটি ধসে পড়ার সময়  উম্মে হাবিবা এই শিশুদেরকে পড়াছিলেন। এই ভবননে ৪টি পরিবার  ভাড়াটিয়া হিসাবে বসবাস করতো এরা হলো জাহেদ , জাঙ্গীর , মান্নান ও রফিকের পরিবার  । এই  ৪পরিবারে ১৯ লোক ওই ভবনে বসবাস করতো। গতকাল মঙ্গলবার সন্ধ্যার  সাড়ে ৫টার সময়  হঠাৎ করে ৩ তলা এই ভবনটি হ্রদের পানিতে ধসে পড়ে। এর আগে কাপ্তাই হ্রদের পানি ভবনটির নিচ তলা ডুবে যায়। এর পরও ভবনটিতে লোকজন বসবাস করায় এই মর্মান্তি দূর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার রাতে জেলা প্রশাসক  অতরিক্ত জেলা ম্যজিস্ট্রটকে  আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে । কমিটির  অন্য ২ সদস্যরা হলেন গর্ণপূর্ত  বিভাগের  নির্বাহী প্রকৌশলী ও রাঙ্গামাটি পৌর সভার নির্বাহী প্রকৌশলী। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে  তদন্ত প্রতিবেদন  দেয়ার জন্য বলা হয়েছে।  এদিকে এই দূর্ঘটনার জন্য ইমারত আইনে রাঙ্গামাটি কোতোয়ালী থানায় তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলো রেজাউর করিম, আবু তৈয়বম, নঈম উদ্দিন টিটু ।

basic-bank

Be the first to comment on "রাঙ্গামাটিতে  ভবন ধস ॥ ৫ লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*