শিরোনাম

রাজধানীতে জুতার কারখানায় আগুন, তিন শ্রমিক দগ্ধ

নিউজ ডেস্ক : রাজধানীর বংশাল আলুবাজার ছোট মসজিদ এলাকার জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন যুবক দগ্ধ হয়েছেন।

বুধবার, ২৫ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- আল আমিন (২০), ওসমান (২৫), আব্দুস সামাদ (৩১)। তাদের মধ্যে আল আমিন ও ওসমানের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুস সামাদ বলেন, তারা রাতে কারখানায় জুতার কাজ করছিলেন। জুতার ফিনিশিংয়ের কাজ করার সময় হঠাৎ কেমিকেল থেকে আগুন ধরে যায়। এতে তিনজন অগ্নিদগ্ধ হন। আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, দগ্ধ অবস্থায় প্রতিবেশি আরিফসহ কয়েকজন মিলে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে আল আমিন ও ওসমানের অবস্থা খুবই আশঙ্কাজক।

ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, তারা তিনজন বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে জুতার কারখানায় আগুন, তিন শ্রমিক দগ্ধ"

Leave a comment

Your email address will not be published.


*