নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৬ মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রবিবার দুপুরে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে ২৬ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৮২৪ পিস ইয়াবা, ২৫ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩৭০ গ্রাম গাঁজা ও ৭৫ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী এ পুলিশ কমিশনার।

Be the first to comment on "রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৬"