নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। শনিবার বিকেলে ওই শিক্ষকের ছোট ভাই কামরুল হাসান রতন মতিহার থানায় মামলাটি করেন। মতিহার থানার ওসি হুমায়ুন কবির জানান, মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিজ কক্ষ থেকে জলির (৪৪) লাশ উদ্ধার করা হয়। তিনি ঢাকার মহাখালী ডিওএইচএসের মৃত ফোরকান আলী মিয়ার মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে ১৯৯৭ সালে শিক্ষক হিসেবে রাবিতে যোগ দেন জলি।
লাশ উদ্ধারের পর রাতে তার কক্ষ থেকে ওই সুইসাইড নোট, ঘুমের ওষুধ ও একটি কীটনাশকের বোতল উদ্ধার করে পুলিশ।

Be the first to comment on "রাবি শিক্ষিকার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা"