শিরোনাম

রাষ্ট্রের ১২ জন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক সোমবার

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতিকে সহায়তার লক্ষ্যে আজ শনিবার প্রথমবারের মতো বৈঠকে বসেছেন সার্চ কমিটি। সুপ্রিমকোর্ট ভবনের জাজেস লাউঞ্জে সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়। রাজনৈতিক দলগুলো থেকে নাম সংগ্রহের পাশাপাশি আগামী সোমবার সার্চ কমিটি রাষ্ট্রের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত গ্রহণ করবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

 

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, যে ১২ জন ব্যক্তির সঙ্গে সার্চ কমিটি মতবিনিময় করবে তারা হলেন— সাবেক বিচারপতি আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, সাবেক উপাচার্য এসএম ফায়েজ, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এ কে এম ফজলুল হক ও সাবেক আইজিপি নূরুল হুদা।

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) মনোনয়নে এ কমিটি ১০ জনের একটি তালিকা রাষ্ট্র্রপতি মো. আবদুল হামিদের হাতে দেবে। এর মধ্য থেকে সিইসি এবং ইসি নিয়োগ দেবেন রাষ্ট্র্রপতি। ১০ কার্য দিবসের মধ্যে কমিটিকে নামের তালিকা দিতে হবে।

basic-bank

Be the first to comment on "রাষ্ট্রের ১২ জন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক সোমবার"

Leave a comment

Your email address will not be published.


*