শিরোনাম

রাসেলের কালো ব্যাটের অনুমোদন দিল অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক : বিগ ব্যাশে আন্দ্রে রাসেলের খেলা কালো ব্যাটটি ফের অনুমোদন দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বল যাতে নষ্ট না হয়, সে জন্য ব্যাটের গায়ে পরিষ্কার একটি প্রলেপ দেওয়া হয়েছে।

এখন ভিন্ন রংয়ের ব্যাট দিয়ে খেলতে আর কোনো বাধা থাকল না। এর আগে রাসেলের ব্যাট নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে বড় আসরের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের হয়ে কালো ব্যাট দিয়ে খেলতে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা এ অল-রাউন্ডার।
উদ্বোধনী ডার্বি ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে মাঠে নামে সিডনি থান্ডার। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া সে সময় জানায়, বিভিন্ন রংয়ের ব্যাটকে তারা অনুমোদন দিয়েছে। এটা কালো হোক বা অন্য কোনো রংয়ের। তেমনি রাসেলের ব্যাটকেও আমরা অনুমোদন দিয়েছিলাম। কিন্তু আমরা আরও পর্যাবেক্ষণ করে দেখেছি ম্যাচে কালো ব্যাটে বেশ কিছু সমস্য রয়েছে। এটি ম্যাচের সাদা বলের রং নষ্ট করে দেয়। তাই আমরা এর অনুমোদনটি প্রত্যাহার করে নিচ্ছি।

তবে অনুমোদ দেওয়ার পর বলা হয়, এখন থেকে ব্যাটের ওপর একটি পরিষ্কার প্রলেপ থাকবে। ফলে বলের আর কোনো ক্ষতি হবে না। তাই রাসেল এখন থেকে কালো ব্যাট দিয়ে খেলতে পারবে। এর আগে বিগ ব্যাশের গত আসরে আরেক ক্যারিবীয় তারকা ক্রিস গেইল সোনালি রংয়ের ব্যাট দিয়ে খেলেছিলেন। এই দুটি ব্যাটই প্রস্তুত করেছে স্পার্টান নামেন ক্রীড়া সামগ্রীর একটি প্রতিষ্ঠান।

basic-bank

Be the first to comment on "রাসেলের কালো ব্যাটের অনুমোদন দিল অস্ট্রেলিয়া"

Leave a comment

Your email address will not be published.


*