শিরোনাম

রায়পুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র গ্রেফতার

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শামিম রহমান (১৬) নামে একই স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
চরমোহনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে মঙ্গলবার (২১ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার ফারুক হোসেন ছৈয়ালের ছেলে এবং চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
মামলা সূত্রে জানা যায়, তারা একে অপরের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে রবিবার (২০ মার্চ) রাতে বখাটে শামিম ওই ছাত্রীর বাড়িতে গিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাকে ঘর থেকে বের করে পাশের একটি পরিত্যক্ত ছোট ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়ের চিৎকারে মা ও বাবা এগিয়ে আসলে বখাটে শামিম পালিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, এ ঘটনার পরদিন ছাত্রীর মা বাদি হয়ে থানায় শামিমের বিরুদ্ধে একটি শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে আজ বখাটে ছাত্রকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "রায়পুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*