শিরোনাম

রুনিই ইংল্যান্ডের অধিনায়ক থাকছেন

নিউজ ডেস্ক :  ওয়েইন রুনি থাকছেন ইংল্যান্ডের অধিনায়ক। কোচ স্যাম অ্যালারডিস নিশ্চিত করেছেন তা। ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে তাই ইংলিষ দলের অধিনায়কের আর্মব্যান্ডটা রুনির কাছেই থাকছে।

৩০ বছরের ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রুনি গত দুই বছর ধরেই দেশের অধিনায়ক। ক্লাবেরও অধিনায়ক তিনি। অ্যালারডিসের অধীনে রবিবার প্রথম ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। রাশিয়ার বিশ্বকাপের বাছাইয়ে এদিন তাদের প্রতিপক্ষ স্লোভাকিয়া।

“ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দারুণ ওয়েইন। যেভাবে সে এই ভূমিকা পালন করে আসছে তাতে তাকে দায়িত্ব পালন করে যেতে বলার সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সহজ হয়েছে।” অ্যালারডিস বলেছেন, “ওয়েইনের রেকর্ড তার পক্ষে কথা বলে। দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় সে। সবার কাছে খুব শ্রদ্ধার। তাকে নেতৃত্বে রাখাই সঠিক সিদ্ধান্ত।”

অ্যালারডিসএর পূর্বসূরী কোচ রয় হজসন রুনিকে অধিনায়ক বানিয়েছিলেন। ২০১৪ বিশ্বকাপের পর তখনকার অধিনায়ক স্টিভেন জেরার্ড আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। নেতৃত্ব পান রুনি। এক বছর পর ইউরো ২০১৬ এর বাছাইয়ে নিজের ৫০তম গোল করেন রুনি। ভেঙে ফেলেন ববি চার্লটনের ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড। যেটি টিকে ছিল ৪৫ বছর। ১১৬ ম্যাচে এখন তার ৫৩ গোল। পিটার শিলটন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২৫ ম্যাচ খেলেছেন। তাকে ছাড়িযে যাওয়ার অপেক্ষায় এখন রুনি।

 

basic-bank

Be the first to comment on "রুনিই ইংল্যান্ডের অধিনায়ক থাকছেন"

Leave a comment

Your email address will not be published.


*