শিরোনাম

রোহিত শর্মার সফল অস্ত্রোপচার

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে উরুর পেশীতে ইনজুরির কারণে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মা। তবে সুখবর হলো লন্ডনে তার অস্ত্রোপচার সফল হয়েছে। হাসপাতালের বেডে শুয়েই মাঠে ফিরতে ব্যস্ত হয়ে পড়েছেন রোহিত। তবে এখনও মাঠে ফিরতে তার অনেক দেরি। জানা গেছে, দু-একদিনের মধ্যেই রোহিতকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। হাসপাতালের ডাক্তাররা সহ ভারতীয় ক্রিকেট বোর্ডর মেডিক্যাল টিম রোহিতকে পর্যবেক্ষণে রেখেছে। তাকে দ্রুত মাঠে ফেরানোর চেষ্টা চলছে। চোটের কারণেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে রোহিতকে দলে রাখেনি নির্বাচকরা। কিন্তু তড়িঘড়ি তাকে লন্ডনে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়। প্রায় চার মাস রোহিতকে মাঠে বাইরে থাকতে হবে। ফলে ইংল্যান্ড সিরিজে খেলার কোনো সম্ভাবনা নেই মুম্বাইয়ের এই ডানহাতি ব্যাটসম্যানে। তবে দ্রুত সুস্থ হয়ে অস্ট্রেলিয়া সিরিজে মাঠে ফিরতে মরিয়া রোহিত।

basic-bank

Be the first to comment on "রোহিত শর্মার সফল অস্ত্রোপচার"

Leave a comment

Your email address will not be published.


*