শিরোনাম

লক্ষ্মীপুরে গরু ব্যবসায়ীকে হত্যা

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগরে আবদুর রব (৩৮) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ভূলুয়া নদীর পাশের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় তাকে হত্যা করা হয়। তবে কী কারণে, কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ। নিহত আবদুর রব উপজেলার চর কাদিরার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল হাশেমের ছেলে।

চর কাদিরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) সফিক উল্যা জানান, সকালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, ঘটনার সময় ফজুমিয়ার হাট বাজার থেকে আবদুর রব বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়ে যায়।

এ ব্যাপারে কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, কিভাবে তার মৃত্যু হয়ে হয়েছে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার গলায় হালকা কালো দাগ রয়েছে। ময়নাতদন্তর প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "লক্ষ্মীপুরে গরু ব্যবসায়ীকে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*