নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও ৬ জন আহত হয়েছে। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শতাব্দী পরিবহনের নিহত চালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা যায়, খুলনা থেকে চট্টগ্রামগামী শতাব্দী পরিবহণের সঙ্গে চরচামিতা এলাকায় লক্ষ্মীপুরগামী ইকনো বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই বাসের চালকসহ কমপক্ষে ৬ জন আহত হয়।
স্থানীয়রা আহত যাত্রী ও চালকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক শতাব্দী পরিবহণের চালককে মৃত ঘোষণা করে।
আহত হলেন, ইকনো সার্ভিসের চালক ফারুক হোসেন (৪৫), যাত্রী মামুনুর রশীদ (৩২) সুমন হোসেন (৩৫), শাহজাহান (৪৫), সোহেল হোসেন (২৮) ও ফরিদা বেগম (৩৫)।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল মালেক জানান, শতাব্দী পরিবহনের বাসে হেড লাইট না থাকা ও ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। বাস দুটি চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
লক্ষ্মীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৬

Be the first to comment on "লক্ষ্মীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৬"