শিরোনাম

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর সদরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার সকালে ওই ছাত্রীর ভাই থানায় মামলাটি দায়ের করেন বলে চন্দ্রগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান।

চরশাহী ইউনিয়নের দাসেরহাট ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জামাল উদ্দিনকে এ মামলায় আসামি করা হয়েছে বলে জানান ওসি।

এজাহারের বরাত দিয়ে তিনি বলেন, স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী শনিবার সন্ধ্যায় খাতা-কলম কেনার জন্য দাসেরহাট বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে জামাল তাকে কৌশলে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় বলে মেয়েটির পরিবারের অভিযোগ।

ওই কিশোরীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সূত্র:  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

basic-bank

Be the first to comment on "লক্ষ্মীপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা"

Leave a comment

Your email address will not be published.


*