নিউজ ডেস্ক : লিবিয়ার উপকূল থেকে প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ইতালির উপকূল রক্ষীবাহিনী কোস্টগার্ড এ তথ্য জানায়।
প্রায় ৪০ টি পৃথক অভিযান চালিয়ে এই অভিবাসীদের উদ্ধার করা হয় বলে জানায় ইতালির কোস্টগার্ড। এই অভিবাসীরা ইরিত্রিয়া ও সোমালিয়া থেকে এসেছে। লিবিয়া হয়ে ইতালিতে ঢুকে ইউরোপের কোনো দেশে আশ্রয় নেওয়াই এদের মূল উদ্দেশ্য ছিলো। কাঠের তৈরি নৌকাগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ উঠে ইতালি যাওয়ার চেষ্টা করছিল তারা।
ছোট ছোট নৌকায় করে আসা এসব অভিবাসীকে উদ্ধার করে উদ্ধারকারী নৌযানে তুলে নেয় ইতালির কোস্টগার্ড। উদ্ধার অভিযানে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এবং বেসরকারি সংস্থা প্রঅ্যাকটিভা ওপেন আর্মস ও মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স সাহায্য করে।
লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির পতনের পর থেকে অস্থিতিশীল লিবিয়া যেন অবৈধভাবে ইতালিতে ঢোকার একটা ‘খোলা পথ’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। যুদ্ধ ও দারিদ্র্যের কারণে সোমালিয়া, ইরিত্রিয়াসহ আশপাশের দেশের নাগরিকেরা লিবিয়া হয়ে প্রথমে ইতালি ও পরে ইউরোপের অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করে।

Be the first to comment on "লিবিয়ার উপকূল হতে সাড়ে ছয় হাজার অভিবাসীকে উদ্ধার"