শিরোনাম

লোহাগড়ায় অধ্যাপক ও সাংবাদিক ফিরোজ আহম্মেদ এর স্মরণসভা অনুষ্ঠিত

লোহাগড়ায় অধ্যাপক ও সাংবাদিক ফিরোজ আহম্মেদ এর স্মরণসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানী এম এ খালেক ডিগ্রী কলেজের অধ্যাপক ও মানবজমিন পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি এ কে এম ফিরোজ আহম্মেদ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪অক্টোবর) বিকালে নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সচেতন নাগরিক মঞ্চ (সনাম) লোহাগড়ার সভাপতি এ্যাড: আব্দুস ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ কাজী ইবনে হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাম এর সাধারন সম্পাদক, যশোর আব্দুর রাজ্জাক কলেজের অধ্যাপক বেলাল সানি, প্রয়াত ফিরোজ আহম্মদের স্ত্রী লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক কামরুন নাহার কাজল ,কাশিয়ানী উপজেলা জাসদের সভাপতি মো: ফায়েকুজ্জামান, সিনিয়র সাংবাদিক আকরামুজ্জামান মিলু, উপাধ্যক্ষ দীলিপ কুমার সাহা , প্রভাষক সোহেলী সাহরিয়ার, মনিউর রহমান জিকু,লক্ষীপাশা বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বি এম লিয়াকত হোসেন, শিক্ষক সাহিদুর রহমান,হান্নœান বিশ্বাস প্রমুখ। বক্তারা অধ্যাপক ফিরোজ আহম্মদের জীবন ও কর্মের নানাদিক তুলে ধরে আলোচনা করেন। তিনি অধ্যাপনা ও সাংবাদিকতার পাশাপাশি সমাজতান্ত্রিক দল জাসদ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দৈনিক মানবজমিন পত্রিকায় দির্ঘ দিন দায়ীত্ব পালন শেষে সমকাল কাশিয়ানী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। স্মরণসভায় লোহাগড়ার সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সাংবাদিক রেজাউর করিম,মাহফুজুল ইসলাম মুন্নু, আবুআব্দুল্লাহ,বিপ্লব রহমান,শাহজাহান সাজু,ওবায়দুর রহমান,কাজী আশরাফ ও মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় অধ্যাপক ও সাংবাদিক ফিরোজ আহম্মেদ এর স্মরণসভা অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*