শিরোনাম

লোহাগড়ায় জাতীয় পার্টির জঙ্গি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় জাতীয় পার্টির (জাপা) উদ্যোগে জঙ্গিবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া চৌরাস্তায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক বদরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক ফায়েকুজ্জামান ফিরোজ, লোহাগড়া জাপার আহবায়ক এলাহী মোল্যা, সদস্য সচিব আলমগীর হোসেন, যুবসংহতি সভাপতি আবুল হোসেন চঞ্চল, ছাত্রসমাজের সভাপতি আশিকুজ্জামান টিপু প্রমুখ।
জাপা নেতা বদরুল ইসলামসহ বক্তারা যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় সন্তুুষ্টি প্রকাশ করেন। এছাড়া সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশ থেকে জঙ্গি মুক্ত করার আহবান জানান বক্তারা। এর আগে গত শনিবার অনুষ্ঠিত সভায় জাপার লোহাগড়া উপজেলা সম্মেলনের তারিখ দ্রুত ঘোষণাসহ ইউনিয়ন পর্যায়ের সব ওয়ার্ডের কমিটি গঠনের দাবি জানান নেতাকর্মীরা।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় জাতীয় পার্টির জঙ্গি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*