নিউজ ডেস্ক : করোনা প্রতিরোধে লোহাগড়ায় ১২ থেকে ১৭ বছর বয়সী ১৮ হাজার শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা দেওয়া হয়েছে।
লোহাগড়া উপজেলার ৬টি কলেজ, ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি মাদ্রাসায় ১২ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে। ধারাবাহিক করোনার টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে লাহুড়িয়া এইচএকে মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। লাহুড়িয়া এইচএকে মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন, বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সায়্যেদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ প্রতিরোধ সংক্রমণ সমন্বয়ক ডাক্তার রিপন ঘোষ, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান প্রমুখ। এর আগে গত ৪ জানুয়ারী লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে প্রথম ধাপে শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান করা হয়।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কর্মসূচির সমম্ময়কারী (ইপিআই) প্রশান্ত ঘোষ বলেন, ইতিমধ্যে উপজেলার ৬০ শতাংশ শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান করা হয়েছে। আগামী ২০ জানুয়ারীর মধ্যে শতভাগ শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা প্রদান করা হবে। তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থীরা টিকা গ্রহন করেন নাই, তাদের আগামী ১৭ জানুয়ারী চাচই-ধানাইড় (সিডি) মাধ্যমিক বিদ্যালয়ে টিকা দেয়া হবে।
লোহাগড়ায় শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান
লোহাগড়ায় শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান
Be the first to comment on "লোহাগড়ায় শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান"