নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় ৫৩বোতল ফেনসিডিলসহ ৩টি মটর সাইকেল আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮জানুয়ারী) সকাল ১০টার দিকে লোহাগড়া থানার এসআই প্রবীর কুমার দাসের সহযোগীতায় এএসআই মাসুদ আহম্মেদ ও এএসআই ওবায়েদ’র নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কোটাকোল গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আতিয়ার শেখ’র ছেলে ইকবাল শেখ’র বসত বাড়িতে অভিযান চালিয়ে ৫৩ বোতল ফেনসিডিল, একটি ১৫০ সিসি সিভিজেড, একটি ১৫০ সিসি পালসার ও ১০০ সিসি হিরো-হোন্ডাসহ ৩টি মটর সাইকেল আটক করেছে। পুলিশ আরও জানায় প্রতিটি মটর সাইকেলের তেলের ট্যাংকির ডাকনা খুলে তার ভিতর বহন করা হতো। আটককৃত মালামালের সিজার তালিকা তৈরি করে মাদক ব্যবসায়ী ইকবাল শেখ ও স্ব-স্ব মটর সাইকেল মালিকের নামে পলাতকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়ায় ৫৩ বোতল ফেনসিডিলসহ ৩টি মটর সাইকেল আটক
লোহাগড়ায় ৫৩ বোতল ফেনসিডিলসহ ৩টি মটর সাইকেল আটক
Be the first to comment on "লোহাগড়ায় ৫৩ বোতল ফেনসিডিলসহ ৩টি মটর সাইকেল আটক"