শিরোনাম

শততম ম্যাচ খেলতে মাঠে নামবেন নেইমার

নিউজ ডেস্ক : লা লিগায় আজ নিজের ১০০তম ম্যাচ খেলতে নামবেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। আজ তার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। ২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। এরপর থেকে বার্সার হয়ে নিয়মিতই আলো ছড়াচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা। লা লিগায় ৯৯ ম্যাচ খেলেই প্রতিপক্ষের জালে ৫৯ গোল করেছেন নেইমার।

তিন বছর আগে নেইমার যখন সান্তোস ছেড়ে বার্সায় যোগ দেন তখন সমালোচকরা কত কথাই না বলেছিলেন। সবাই বলেছিলেন মেসির কারণে নিজেকে মেলে ধরতে পারবেন না তিনি। এরপর যোগ দেন আক্রমণভাগের আরেক তারকা ফুটবলার সুয়ারেজ। যিনি গোলমেশিন নামেই খ্যাত। কিন্তু তারপরও আপন আলোয় আলোকিত নেইমার।

লা লিগায় বার্সার জার্সিতে ৯৯ ম্যাচে নেইমার করেছেন ৫৯ গোল। আজ হয়তো এই সংখ্যাটা আরও বৃদ্ধি করতে পারেন ব্রাজিলিয়ান।

 

basic-bank

Be the first to comment on "শততম ম্যাচ খেলতে মাঠে নামবেন নেইমার"

Leave a comment

Your email address will not be published.


*