শিরোনাম

শত বছরের এই বটগাছটি রক্ষার দাবি দর্শনার্থীদের

নিউজ ডেস্ক :  নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের আদর্শগ্রামের পূর্ব পাশে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছরের এই বটগাছটি। রাস্তার দুই পাশে ছড়িয়ে পড়েছে গাছটির বিশাল শাখা-প্রশাখা। শিকর-বাকরে ছেয়ে গেছে পুরো এলাকা। শতবর্শী এ বটগাছটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাজা তরুণ আর চির সবুজরূপে। যেন বার্ধক্যের ছাপ একটুও লাগেনি তার গায়ে। আর সে কারণেই এ বটগাছকে ঘিরে নানা রহস্যে ঘেরা গল্প-কাহিনী আর কল্পগাথা বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদশাহ শেরশাহ্র আমলে গ্রান্ড ট্যাংক রোড নির্মান কালে আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের আদর্শগ্রাম সংলগ্ন এ বটগাছটি রোপন করা হয়েছিল। যার বয়স এখন শত বছর পেরিয়ে গেছে। এই বট বৃক্ষের গা  ঘেঁষে জন্মে একটি কদম গাছ। আর সে কারনেই এ স্থানটির নামকরণ করা হয়েছিল কদমতলা। এখন সে কদম গাছটি আর নেই। কিন্ত কালের আবর্তে যুগ যুগ ধরে আজও তার স্মৃতিটুকু রয়ে গেছে।

এলাকার সচেতন মহল মনে করেন, এই বট বৃক্ষটি সংরক্ষন এবং এই স্থানটিতে দর্শনার্থীদের বসার জন্য ব্যবস্থা গ্রহণ করলে এখানে আরো লোকের সমাগম ঘটবে এবং ভবিষ্যতে এ বটবৃক্ষ পর্যটন কেন্দ্রে পরিনতও হতে পারে। এলাকাবাসীর দাবী এই ঐহিত্যবাহী বটগাছটি রক্ষায় যেন প্রশাসনের সু-দৃষ্টি পড়ে এবং তারা যথাযথ ব্যবস্থা গ্রহন করেন।

 

basic-bank

Be the first to comment on "শত বছরের এই বটগাছটি রক্ষার দাবি দর্শনার্থীদের"

Leave a comment

Your email address will not be published.


*