নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর তৃতীয় ধাপে ও শরীয়তপুর জেলার প্রথম পর্যায়ে সদর ও গোসাইরহাট উপজেলার ১৪ টি ইউনিয়নে আজ সকাল ৮ টা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন নির্বিঘœ ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে তিন স্তরের কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়েছে। ১ জন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটর নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে তিনটি করে ভ্রাম্যমাণ টিম টহল দিচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ ইউনিয়নে ভোট গ্রহণের কথা থাকলেও আইনী জটিলতার কারণে গোসাইরহাটের নাগেরপাড়া ও সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত করেছে উচ্চ আদালত। এছাড়া চেয়ারম্যান পদে সদর উপজেলার বিনোদপুর ও চিতলিয়া ইউনিয়নে আগওয়ামীলীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় এ ইউনিয়ন দুটিতে সদস্য ও সংরক্ষিত সদসদ্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
শরীয়তপুরে ১৪ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু

Be the first to comment on "শরীয়তপুরে ১৪ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু"