শিরোনাম

শাহজাদপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৪

নিউজ ডেস্ক : রাজধানীর শাহজাদপুরের খিলবাড়ির টেক স্কুল রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। রবিবার  দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

পরে রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধরা হলেন শহিদুল ইসলাম (৬৫), তার স্ত্রী নদিরা বেগম (৫৫), তাদের দুই ছেলে মোরশেদ (২৬) ও জিহাদ (৩২)।

অগ্নিদগ্ধ শহিদুল ইসলাম জানান, তারা খিলবাড়ির টেক স্কুল রোড গলির মতিন সাহেবের পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। রাতে মশা মারার ইলেকট্রিক ব্যাট অন করার সঙ্গে সঙ্গে ঘরে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে ঘরে গ্যাস লাইন লিক ছিল। এতে গ্যাস ঘরে জমে থাকার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, বর্তমানে দগ্ধ চারজন হাসপাতালের বার্ন ইউনিতে ভর্তি রয়েছেন। দগ্ধদের মধ্যে শহিদুল ইসলামের স্ত্রী নাদিরার শরীর ৮৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া শহিদুল ইসলাম ১৫ শতাংশ, মোরশেদ ৩ শতাংশ ও জিহাদ ৩০ শতাংশ পুড়ে গেছে।

basic-bank

Be the first to comment on "শাহজাদপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৪"

Leave a comment

Your email address will not be published.


*