শিরোনাম

শিশু পাচার রোধে দক্ষিণ এশিয়ায় সংহতি বাড়ানোর আহ্বান

নিউজ ডেস্ক : ‘শিশু পাচার কোন দেশের একক সমস্যা নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ পাচারের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে, যা এখন দেশে দেশে উদ্বেগের কারণ।

শিশু পাচার বন্ধে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সংহতি বাড়াতে হবে। ‘ আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
পিসিটিএসসিএন কনসোর্টিয়ামের পক্ষে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহেন্সমেন্ট প্রোগ্রাম (সিপ) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ‘কমিউনিটি এবং নেটওয়ার্কিং সুদৃঢ়করণের মাধ্যমে শিশু পাচার প্রতিরোধ প্রকল্প’ আয়োজিত রিজিওনাল কনফারেন্সে শিশু পাচার প্রতিরোধে গৃহীত ‘ঢাকা ঘোষণা’ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী, সিপের নির্বাহী পরিচালক মো. ফজলুল হক চৌধুরী, বিএনডাব্লিউএলএ’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, নারী মৈত্রীর ইমান আলী, সিপের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মো. জাহিদ হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে ঢাকা ঘোষণায় গৃহীত সুপারিশমালা তুলে ধরে বলা হয়, সার্ক কনভেনশনে পাচারের সংজ্ঞার ব্যাপ্তি বাড়াতে হবে। যাতে পূর্ণাঙ্গভাবে সবক্ষেত্রে মানবপাচার মোকাবেলা করা যায়। দক্ষিণ এশিয়ার সব রাষ্ট্রে পাচারবিরোধী জাতীয় কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়ন করতে হবে। লক্ষ্য অর্জনে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বর্তমান আইনি ও আঞ্চলিক ব্যবস্থাপনার কাঠামো শক্তিশালী করতে হবে। একই সঙ্গে শিশু পাচার প্রতিরোধ নেটওয়ার্কগুলোর মধ্যে আঞ্চলিক পর্যায়ে সমন্বিত কার্যক্রম শক্তিশালী করা জরুরি।

সংবাদ সম্মেলনে পাচার রোধে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলা হয়, তথ্য-প্রযুক্তি বিস্তারের সুবিধা নিয়ে আঞ্চলিক পর্যায়ে অনলাইন কো-অর্ডিনেশন এবং ভার্চুয়াল-নেটওয়ার্কিং শক্তিশালী করা এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে প্রতিরোধ কার্যক্রম টেকসই ও কার্যকরভাবে সমন্বয় করতে প্রকল্পভিত্তিক নেটওয়ার্কিং উদ্যোগগুলো জাতীয় ও আ্ঞ্চলিক পর্যায়ে সাইভ্যাক ও অ্যাটসেক যৌথভাবে কাজ করতে পারে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

basic-bank

Be the first to comment on "শিশু পাচার রোধে দক্ষিণ এশিয়ায় সংহতি বাড়ানোর আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*