নিউজ ডেস্ক : ‘শুধু তোর জন্যে লাল সবুজের পতাকাটা ভালোবাসি/ শুধু তোর জন্যে শত বেদনাতে ঠোঁটে লেগে থাকে হাসি’- এমনই চমৎকার কথা গানটির। হ্যাঁ, এটি সদ্য লিরিক ভিডিও হিসেবে মুক্তি পাওয়া ন্যান্সির গান ‘শুধু তোর জন্যে’ গানটির।
গানটির কথা লিখেছেন আগমেদ রিজভী। গত ১৭ জানুয়ারি সাউন্ডটেক এর ব্যানারে প্রকাশিত হয়েছে ন্যান্সির এই গানটি।
ন্যান্সির ‘ভালোবাসো বলেই’ অ্যালবামের গান এটি। সময়ের অন্যতম ব্যস্ত কণ্ঠশিল্পী তিনি, ব্যস্ততার সাথে জনপ্রিয়তার সূচক যথার্থই ধরে রেখেছেন। গানটির সুরারোপ করেছেন নাজির মাহমুদ আর সংগীত আয়োজন মুশফিক লিটু।
গানটি শ্রোতারা খুব ভালোভাবে নেবেন বলেই আশাবাদী গানসংশ্লিষ্ট সকলেই।
সাউন্ডটেক এর ইউটিউব সাবস্ক্রইব লিংক
ন্যান্সির ২০ লাখ ও একটি সদ্যবিবাহ-পরবর্তী প্রেমের গল্প (ভিডিও)
ন্যান্সির ‘শুধু তোর জন্য’
Be the first to comment on "‘শুধু তোর জন্যে’ নিয়ে শ্রোতাদের কাছে ন্যান্সি"