শিরোনাম

‘শেখ হাসিনা-খালেদার ১ ঘণ্টার আলোচনায় সঙ্কট কেটে যাবে’

নিউজ ডেস্ক : বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে যে গণতন্ত্র ও ভোটাধিকারের সঙ্কট চলছে এটি সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আলোচনায় বসলে ১ ঘণ্টায় সমাধান হয়ে যাবে।
আজ রবিবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জাসাসের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নুর ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
নাসিক নির্বাচন প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভি বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তাকে বুকে টেনে নিয়েছেন। আমাদের প্রশ্ন প্রধানমন্ত্রী কি তাকে সত্যিই বিজয়ের আনন্দে বুকে টেনে নিয়েছেন।
তিনি বলেন, যদি সত্যিই প্রধানমন্ত্রী আইভিকে বিজয়ের আনন্দে বুকে টেনে নিয়ে থাকেন, তখন আমরা ধারণা করতেই পারি আপনাদের জনপ্রিয়তা অনেক বেশি। তাহলে আসুন না দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করি। আওয়ামী লীগ গণতন্ত্রের বাহিরের শক্তি আইনশৃংখলা বাহিনীর মাধ্যমে জোর করে ক্ষমতায় আছে বলেও মন্তব্য করেন দুদু।

basic-bank

Be the first to comment on "‘শেখ হাসিনা-খালেদার ১ ঘণ্টার আলোচনায় সঙ্কট কেটে যাবে’"

Leave a comment

Your email address will not be published.


*