শিরোনাম

শ্রীমঙ্গলে শত ভরি স্বর্ণ ডাকাতি

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতার বাসায় প্রায় শত ভরি সোনার গয়নাসহ দেড় লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
শ্রীমঙ্গল থানার ওসি মাহবুবুর রহমান জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে আবু শহীদ আব্দুল্লার শহরতলির বারিধারা আবাসিক এলাকার বাসায় ডাকাতি হওয়ার অভিযোগ পেয়েছে পুলিশ।
আবু শহীদ আব্দুল্লা মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের দপ্তর উপ-সম্পাদক এবং প্রাণসহ আরও কয়েকটা প্রতিষ্ঠানের শ্রীমঙ্গল উপজেলার পরিবেশক বলে তিনি নিজে জানান।
তিনি বলেন, “১০-১২ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। আমাকে, আমার স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রীসহ নাতিদের হাতমুখ বেঁধে রাখে।
“তারা প্রায় এক ঘণ্টা ধরে বাসার সব জিনিসপত্র তছনছ করে। আলমারি ভেঙে প্রায় ১০০ ভরি ওজনের সোনার গয়না ও দেড় লাখ টাকা নিয়ে পলিয়ে যায়। ”
এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি মাহবুবুর বলেন, মালপত্র উদ্বারসহ ডাকাত ধরার জন্য জোর তৎপরতা চালানো হবে।

basic-bank

Be the first to comment on "শ্রীমঙ্গলে শত ভরি স্বর্ণ ডাকাতি"

Leave a comment

Your email address will not be published.


*