শিরোনাম

সচিনের জন্য সব কিছু করতে পারেন, কে এই নায়িকা?

নিউজ ডেস্ক : ভালবাসার জন্য যত দূর প্রয়োজন তিনি যেতে পারেন। বলিউডে তাঁর প্রথম ছবি ‘মির্জা’-তে এমনই এক চরিত্রে অভিনয় করেছেন সায়ামি খের। কিন্তু, বাস্তবেও এক জনের জন্য তিনি এতটাই অবসেসড যে সব কিছু করতে পারেন।
তিনি কে জানেন? তিনি সচিন তেন্ডুলকর। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
সচিনকে এক বার কাছ থেকে দেখার জন্য সায়ামি একবার কী করেছিলেন জানেন?
সময়টা ২০১৩। ওয়াংখেড়েতে ২০০-তম টেস্ট খেলতে নামছেন সচিন। সে সময় সচিনকে কাছ থেকে দেখার জন্য ‘মির্জা’-র পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার কাছ থেকে দিন পাঁচেকের ছুটি চান নায়িকা। ছুটি মঞ্জুর হলে আগে থেকেই ওয়াংখেড়ের প্রতিটি স্ট্যান্ডের টিকিট কিনে নেন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সেই ম্যাচের প্রতি ঘণ্টায় সচিনকে কাছ থেকে দেখার জন্য নিজের আসন বদলাতে থাকেন। যদিও মাত্র তিন দিনেই শেষ হয়ে যায় সেই টেস্ট ম্যাচ।
সায়ামির কথায়, ‘‘আমি সচিনের জন্য যা খুশি করতে পারি। ওই ম্যাচে সচিনকে ভাল করে দেখার জন্য বিভিন্ন সময় সবচেয়ে ভাল ভাল জায়গায় আমি বসেছিলাম। যে দিন উনি অবসর নেন আমার ভেতরে একটা পরিবর্তন হয়েছিল। আগের মতো এখন আর ক্রিকেট দেখতে ভাল লাগে না।’’

basic-bank

Be the first to comment on "সচিনের জন্য সব কিছু করতে পারেন, কে এই নায়িকা?"

Leave a comment

Your email address will not be published.


*