শিরোনাম

সন্ত্রাসী তালিকায় মিশরের সাবেক ফুটবলার!

নিউজ ডেস্ক : মিশরের সাবেক এক তারকা ফুটবলারের নাম সন্ত্রাসী তালিকায় অন্তর্ভূক্ত করেছে সে দেশের একটি আদালত। সেই ফুটবলারের নাম মোহাম্মদ আবুতরিকা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন মুসলিম ব্রাদারহুডকে আর্থিক সহায়তা দেয়ার অপরাধে তাকে ওই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার আবুতারিকার আইনজীবি বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন।

২০১৩ সালে মিশরের ওই রাজনৈতিক দলটিকে ‘সন্ত্রাসী দল’ হিসেবে আখ্যায়িত করেছিল দেশটির সরকার। ফুটবল থেকে অবসর নেওয়ার পর ২০১৫ সালে কায়রোর ক্লাব আল-আহলের এই তারকা ফুটবলারের সম্পদ জব্দ করে মিশরের সরকার। মুসলিম ব্রাদারহুডকে আর্থিকভাবে সহায়তা করার জন্য সেসময় তাকে অভিযুক্ত করা হয়। এবার তার নাম উঠল সন্ত্রাসীদের তালিকায়।

২০১৫ সালে মিশরের প্রেসিডেন্ট আবদেল আল সিসির সরকার কর্তৃক প্রণীত সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী যে ব্যক্তি ওই তালিকার অন্তর্ভুক্ত হবেন, তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পাশাপাশি তার পাসপোর্ট ও সম্পদ জব্দ করার বিধান রয়েছে।

খেলোয়াড়ি জীবনে আবুতরিকা ছিলেন আফ্রিকান ফুটবলের সবচেয়ে সফলতম একজন ফুটবল তারকা। ২০১২ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসির পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছিলেন।

basic-bank

Be the first to comment on "সন্ত্রাসী তালিকায় মিশরের সাবেক ফুটবলার!"

Leave a comment

Your email address will not be published.


*