শিরোনাম

সম্মেলন এলাকা থেকে শিবির নেতাসহ আটক ১১

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০তম সম্মেলন চলাকালে শাহবাগ এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা শিবিরের সাবেক সভাপতিসহ ১১ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে তাদের আটক করা হয় বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক।

আটককৃত ওই শিবির নেতার নাম মামুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিবিরের সাবেক সভাপতি বলে জানিয়েছেন ওসি আবু বকর সিদ্দীক।

তবে আটক মামুন জানিয়েছেন, আগে শিবির করলেও এখন তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। ওসি বলেন, মামুন নামের ওই যুবক কার্ড ছাড়া সম্মেলনস্থলে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

এদিকে, আটক বাকি ১০ জনের মধ্যে হকার, পকেটমার এবং পাশ ছাড়া সম্মেলনস্থলে প্রবেশের চেষ্টাকারী রয়েছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

basic-bank

Be the first to comment on "সম্মেলন এলাকা থেকে শিবির নেতাসহ আটক ১১"

Leave a comment

Your email address will not be published.


*