নিউজ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের অধিগ্রহণ করা জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় হামলার ঘটনা তদন্তে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। আজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। হানিফ বলেন, ওখানে আমাদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে। ঘটনাটি জেনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তার পক্ষ থেকে তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, রবিবার আওয়ামী লীগের প্রতিনিধি দলও ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, “অনুমতি পেয়ে সমাবেশ না করা বিএনপির নতুন কোনো ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করছি। তিনি আরো বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, তারা সমাবেশের জন্য ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন ব্যহারের অনুমতি কখনোই চাননি। এটা একটা জঘন্য মিথ্যা কথা আমাদের কাছে তাদের করা দরখাস্ত আছে।
সাঁওতাল উচ্ছেদ: ঘটনা তদন্তে আওয়ামী লীগের প্রতিনিধি দল যাবে

Be the first to comment on "সাঁওতাল উচ্ছেদ: ঘটনা তদন্তে আওয়ামী লীগের প্রতিনিধি দল যাবে"