নিউজ ডেস্ক : সদ্য ক্ষমতা গ্রহণ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দিনটি কেটেছে প্রার্থনা, ভাষণ আর সংবাদমাধ্যমকে আক্রমণের মধ্য দিয়ে।
শুক্রবার, ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন ট্রাম্প।
শনিবার সকালে ঘুম থেকে উঠে নাস্তার পর গির্জায় বসে ঈশ্বরের নিকট প্রার্থনা করেন ট্রাম্প। দুপুরের পর ভার্জিনিয়ায় অবস্থিত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (সিআইএ)- এর সদর দফতরে পৌঁছান ট্রাম্প। সেখানে সিআইএ কর্মকর্তাদের সামনে ভাষণ দেন তিনি। ওই ভাষণে সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ট্রাম্প।
সিআইএ সদর দফতরে দেওয়া ওই ভাষণে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, অভিষেক অনুষ্ঠান ও বিক্ষোভকারীদের যে ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা ছিল ‘ভুয়া’। ট্রাম্প জানান, তিনি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘যুদ্ধ’ করছেন। সাংবাদিকদের পৃথিবীর সবচেয়ে ‘অসৎ মানুষের অন্তর্গত’ বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের দাবি, ‘শুক্রবার ১৫ লাখের মতো মানুষ সেখানে উপস্থিত ছিল। ’ এ সংখ্যাকে মিডিয়াগুলো আড়াই লাখ হিসেবে উল্লেখ করেছে বলে ক্ষোভ জানান ট্রাম্প। ছবি ও ভিডিও ফুটেজ ধারণের সময়ও প্রতারণা করে কম লোক দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সূত্র: সিএনএন
সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প

Be the first to comment on "সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প"