নিউজ ডেস্ক: স্বনামধন্য ক্রাইম রিপোর্টার সন্তোষ মন্ডল মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (২০ জুন) দুপুরে নিউইয়র্কের ব্রুকলিনের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী সংবাদকর্মী দর্পণ কবীর। তিনি তার ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন ‘এক সময়ের স্বনামধন্য ক্রাইম রিপোর্টার সন্তোষ মন্ডল মারা গেছেন নিউইয়র্কে’। এ স্ট্যাটাসের নিচে অনেকেই সমবেদনা জানিয়ে মন্তব্য করেছেন।
জানা যায়, নিউইয়র্কে সোমবার দুপুরে নিজ কর্মস্থলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, প্রয়াত সন্তোষ মন্ডল চ্যানেল আইয়ের ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার ছিলেন। এছাড়াও তিনি দৈনিক সংবাদ ও ডেইলি সানে কাজ করেছেন। সর্বশেষ তিনি অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেছেন।

Be the first to comment on "সাংবাদিক সন্তোষ মন্ডল মারা গেছেন"