শিরোনাম

সাকিবকেও পাল্টা ‘স্যালুট’ দিলেন স্টোকস!

নিউজ ডেস্ক : ইংলিশ অল-রাউন্ডার স্টোকসের সঙ্গে ‘স্যালুট’ এর দীর্ঘদিনের সম্পর্ক। এর আগেও স্যালুট পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের কাছ থেকে। গতকাল তার পুনরাবৃত্তি করলেন সাকিব আল হাসান। যা সাথে সাথে ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। দেশ-বিদেশের বহু মানুষ সোশাল সাইটে এই ‘স্যালুট’ এর ছবি শেয়ার দিয়ে মজা করতে থাকেন। এমতাবস্থায় সাকিবকেও পাল্ট স্যালুট দিলেন স্টোকস!

এর আগে ওয়ানডে সিরিজে জস বাটলার আউট হওয়ার পর বাংলাদেশ দলের উদযাপন নিয়ে স্টোকসের সাথে বিরোধের শুরু। এরপর তামিমের সাথে বিবাদে জড়ান। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জরিমানা গুনতে হয়েছিল বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ব্যাটসম্যান সাব্বির রহমানকে। বিবাদ করেন সাব্বিরের সাথেও। এ জন্য গতকাল ম্যাচ শেষে তাকে জরিমানাও গুনতে হয়েছে।

তবে এবার সাকিবের গা জ্বালা ধরানো উদযাপনে তিনি ‘গোস্বা’ করেননি। বরং ম্যাচ হেরে, ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনে ফেসবুকে সাকিবের প্রশংসাই করেন তিনি। বাংলাদেশে খেলে তার দারুণ লেগেছে উল্লেখ করে স্টোকস লেখেন, ”আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ ছিল অসাধারণ। এ দেশের মানুষ, নিরাপত্তকর্মী ও অতি অবশ্যই সাকিব আল হাসানকে স্যালুট।”

সাকিবকে স্টোকসের এই স্যালুট সম্মানের। গতকাল সাকিব-মেহেদীরা যা করে দেখিয়েছে তারপর তাদের স্যালুট না জানিয়ে উপায় নেই। স্টোকসও হয়ত সেটা উপলব্ধি করতে পেরেছিলেন

 

basic-bank

Be the first to comment on "সাকিবকেও পাল্টা ‘স্যালুট’ দিলেন স্টোকস!"

Leave a comment

Your email address will not be published.


*