শিরোনাম

সাকিব-মুশির জুটি গড়ল বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক : ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান আর টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের জুটি। দুজন মিলে গড়েছেন ৩৫৯ রানের জুটি।

মুশফিক যদি আরেকটু ধৈর্য ধরতেন তবে হয়ত এক ইনিংসে দুই ডাবল সেঞ্চুরি দেখত ওয়েলিংটন টেস্ট। মুশফিকুর রহিম ১৫৯ করে আউট হওয়াতেই ভাঙে সেই স্বপ্নের জুটি।
একটা জুটির জন্য, একটা বড় স্কোরের জন্য ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে কতই না হাহাকার ছিল। সেই হাহাকার কাটল টেস্ট সিরিজে। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ২০১৫ সালে খুলনা টেস্টে তামিম-ইমরুলের গড়া ৩১২ রানের জুটির রেকর্ড ভেঙে দিলেন সাকিব-মুশফিক। দেশের হয়ে এই জুটিই এখন সর্বোচ্চ রানের মালিক।

শুধু কি দেশের হয়ে রেকর্ড? মোটেও না। সাকিব-মুশি স্থান পেয়েছেন আন্তর্জাতিক রেকর্ডেও। ভিনদেশি দল হিসেবে নিউজিল্যান্ডের মটিতে ৪৪ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন তারা। ১৯৭৩ সালে ড্যানেডিন টেস্টে চতুর্থ উইকেটে ৩৫০ রান তুলেছিলেন পাকিস্তানের আসিফ ইকবাল ও মুশতাক মোহাম্মদ। সাকিব-মুশফিক আজ তাদেরকেও ছাড়িয়ে গেলেন।

ক্রিকেট ইতিহাসে প্রতিপক্ষের মাটিতে পঞ্চম উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গ টেস্টে স্টিভ ওয়াহ আর গ্রেগ বিলওয়েট পঞ্চম উইকেটে ৩৮৫ রান এনে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। এরপর প্রতিপক্ষের মাঠে সাকিব-মুশির জুটিটাই পঞ্চম উইকেটের রেকর্ড।

সাকিব-মুশির এই জুটির ওপর যেকোনো দল মিলিয়েই আছে মাত্র দুটি জুটি। সর্বোচ্চ ৪৬৭ রান নিয়ে সবার ওপর আছে নিউজিল্যান্ডের ক্রো-জোন্সের জুটি। ১৯৯১ সালে এই ওয়েলিংটনে তৃতীয় উইকেটে জুটি বেঁধে তারা এই রান তুলেছিলেন।

basic-bank

Be the first to comment on "সাকিব-মুশির জুটি গড়ল বিশ্বরেকর্ড"

Leave a comment

Your email address will not be published.


*