শিরোনাম

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আলোর মুখ দেখবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আলোর মুখ দেখবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, সাগর-রুনি দম্পতির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন সহসাই আলোর মুখ দেখবে। হত্যাকান্ডে র‌্যাব দু’জনের ডিএনএ’র অস্তিত্ব পেয়েছিল। সেইগুলো বিভিন্ন জায়গায় ম্যাচিং করার চেষ্টা চলছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতের নির্দেশনা অনুযায়ী ২১ মার্চ পরবর্তী তারিখ ধার্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী চেষ্টা চলছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুলনা রেঞ্জের ১০ জেলার উধ্বর্তন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম পিপিএম, র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেনসহ উধ্বর্তন পুলিশ কর্মকর্তারা।
এদিকে, ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষ্যে খুলনা রেঞ্জের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের একদিনের বেতনের ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকার চেক বিভাগীয় কমিশনার আবদুস সামাদের নিকট হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, সংরক্ষিত সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান প্রমুখ। জানা যায়, নড়াইল জেলা দেশের প্রথম ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে। নড়াইলের ৭৯৮জন ভিক্ষুকের কেউ আর ভিক্ষা করেন না। এর মধ্যে ২০জন দৃষ্টিহীন, দু’জন বধির ও দু’জন বোঁবাসহ বিভিন্ন পর্যায়ের ৩৯জন প্রতিবন্ধীব্যক্তি আছেন। সবমিলিয়ে ৭৯৮জন ভিক্ষুকের হাত এখন কর্মীর হাতে পরিণত হয়েছে। পরে মন্ত্রী নড়াইলের কালিয়া থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার দুপুরে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওইদিন বিকেলে মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব ঘুরে দেখেন। এ সময় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আলোর মুখ দেখবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*