শিরোনাম

সাতখুনের পূর্ণাঙ্গ রায়ের কপি দুপুরে হাইকোর্টে যাচ্ছে

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি রবিবার (২২ জানুয়ারি) দুপুরের মধ্যে হাইকোর্টে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন।
হাইকোর্টের ডেথ রেফারেন্সে এই মামলার শুনানি অচিরেই হবে। আমরা আশা করবো উচ্চ আদালতেও নিম্ন আদালতের রায় বহাল থাকবে।
রবিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, দুটি মামলার রায় ১৬৩ পাতায় লেখা রয়েছে।
খোকন বলেন, বিচারকের পর্যবেক্ষণে দেখা যায়, র‌্যাব একটি সুশৃঙ্খল বাহিনী, র‌্যাবের সুনাম ক্ষুণ্ণ হয়নি, র‌্যাব এখনো আগের মতই রয়েছে। জঙ্গি দমন, সন্ত্রাস দমন, মাদক নির্মূলে র‌্যাবের অনেক সুনাম রয়েছে। বাংলাদেশে র‌্যাবের গৌরবোজ্জ্বল ভুমিকা রয়েছে। জাতির ক্লান্তিলগ্নে র‌্যাব কাজ করেছে। কিন্তু সাত খুনের ঘটনায় র‌্যাবের ক’জন উচ্চাবিলাসী কর্মকর্তার কারণে এই সাতখুনের ঘটনা ঘটেছে যা দুঃখজনক। এ ক্ষেত্রে বিচারক র‌্যাবকে তিরস্কৃত ভাষায় বলেছেন, ভবিষ্যতে যেন এ ধরনের উচ্চাবিলাসী সদস্য নিয়োগ করা না হয় এবং নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়।
তিনি আরো বলেন, রায়ের পর্যালোচনায় নূর হোসেন ও নজরুল দু’জনই সন্ত্রাসী। দু’জনেরই বিশাল বাহিনী ছিরো। তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে নানা বিরোধ ছিল। সেই বিরোধের কারণেই নজরুল ছিল নূর হোসেনের টার্গেট। আর তাদের এ কারণেই আরো ছয়জন নিরীহ মানুষকে হত্যা করা হয়। কিন্তু নজরুল ছিল নূর হোসেনের একক টার্গেট।
সোমবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায়ে প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাবের বরখাস্তকৃত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত। এ মামলার ৩৫ জন আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত ৩৫ আসামির মধ্যে ১২ জন পলাতক। গ্রেফতারকৃত ২৩ জনের মধ্যে ১৮ জনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ও ৫ জন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ ও পার্ট-২ এ রাখা হয়েছে।

basic-bank

Be the first to comment on "সাতখুনের পূর্ণাঙ্গ রায়ের কপি দুপুরে হাইকোর্টে যাচ্ছে"

Leave a comment

Your email address will not be published.


*