নিউজ ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। আমিনুল ইসলাম বলেন, সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি।
Be the first to comment on "সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই"